প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনা রোধে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মেহেরপুরের আইনজীবীরা গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন। জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এ মানববন্ধন হয়। গত দুই দিনে শহরে ১০টি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও নয়জন আহত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, জেলা জজ আদালত থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে সাত বছর ধরে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো ফল হয়নি। অবিলম্বে এ সড়কে গতিরোধক নির্মাণ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইনজীবীরা। আইনজীবীদের দাবির বিষয়ে পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, আগামী ১২ জুনের মধ্যে আদালতপাড়ার সামনের সড়কে একাধিক গতিরোধ নির্মাণ করা হবে।