প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঃশর্তভাবে জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক মহসিন-উল-ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, হানিফ হোসেন, মনসুর আহম্মেদ প্রমুখ। এ সময় শিক্ষকনেতারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। মাত্র দুই ভাগ শিক্ষার্থীর দায়িত্বে থাকা সরকারি শিক্ষকেরা সরকারি সব সুযোগ ভোগ করছেন। বরিশাল অফিস|