মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মানববন্ধন করা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের গোয়ালন্দ উপজেলা শাখা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘যৌন হয়রানি মানব না, প্রতিবাদে সোচ্চার হব’ স্লোগান সামনে রেখে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (মেলা) আতিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শহিদুল ইসলাম প্রমুখ। সংস্থাটির গোয়ালন্দ উপজেলা শাখার ব্যবস্থাপক অঞ্জন মিত্র জানান, এ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বিকেলে সারা দেশে ব্র্যাক কার্যালয়ের সামনে যৌন হয়রানি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হবে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|