মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটের শতকরা ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক বেলাল হোসাইন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখার প্রচার সম্পাদক মৌসুমী আক্তার, ছাত্র ফ্রন্টের সদস্য পলাশ চন্দ্র রায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|