মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা আদিবাসী ফোরামের উদ্যোগে গতকাল শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কে এই মানববন্ধনে অংশ নিয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ফোরামের সভাপতি নির্মল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক সুশীল কুমার মাহাতো ও সাংগঠনিক সম্পাদক রত্নেশ্বর চন্দ্র সিং, তাড়াশ উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি সাধন কুমার বড়াইক, রায়গঞ্জ উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি শ্যামল কুমার মাহালী, ওঁরাও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার মাহাতো প্রমুখ।