মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রলীগ নেতার পক্ষে মারামারি করতে গিয়ে গুলিতে নিহত যুবদল নেতা জীবন শেখের হত্যার ঘটনায় গতকাল শনিবার বিকেলে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে জীবনের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। নগরের বোয়ালিয়া থানার ওসি মাহামুদুর রহমান জানান, জীবনের বোন শম্পা বেগম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতির ছেলে আশিকুর রহমান তুহিন, রেজাউনুর রহমান তুষারসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। রাজশাহীতে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে জীবন শেখ নিহত হন।