মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার বন্ধ ও যৌন নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন হয়েছে। দুপুরে গণতন্ত্রী পার্টি এ কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে দলটির অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচি থেকে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করা হয়। এতে বক্তব্য দেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি দোলন ভৌমিক, সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি সুলতানা রাজিয়া প্রমুখ।