মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন ময়মনসিংহের মহিলা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজের মূল ফটকের সামনে তাঁরা মানববন্ধন করেন। এ সময় তাঁরা ঘোষণা দেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। তৎকালীন মহারাজা শশীকান্তের বাড়ি ‘শশীলজ’-এ ১৯৫২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে কলেজটি সম্প্রসারণ করা হয়। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কলেজের আয়তন অনেক ছোট হয়ে যাবে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
ময়মনসিংহ অফিস