মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ফসলের লাভজনক দাম নির্ধারণের দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করা হয়। কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে। এতে সংগঠনের সহসভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া সভাপতিত্ব করেন। সেগুলো হলো: ধান, গম, পাট, সবজিসহ ফসলের লাভজনক দাম নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা, কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কেনা, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, চাল আমদানি বন্ধ, পল্লি রেশন ও শস্যবিমা চালু করা এবং পল্লি বিদ্যুৎ ও ভূমি কার্যালয়ের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করা।