মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন ও প্রশাসনের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে আয়োজিত এ মানববন্ধন করা হয়।
এর আগে ১ জুন কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি দরখাস্ত দেন স্নাতক (পাস) শ্রেণির শিক্ষার্থীরা। ইউএনও ইকবাল আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।