মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিভারাইন পিপল সংগঠনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রিভারাইন পিপল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের দিয়ে ‘সেভ তিস্তা’ লিখে এক ঘণ্টার মানববন্ধন করে। মানববন্ধনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য ঘোষসহ শিক্ষার্থীরা অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর|