প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সিমকো’। গতকাল শনিবার সকালে সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। সিমকোর সভাপতি ইমরান মোহাম্মাদের নেতৃত্বে এই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুমা হাসনাত, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন প্রমুখ।