মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ কুড়িগ্রামবাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে এলেও তিস্তা চুক্তিতে স্বাক্ষর না হওয়ায় মানববন্ধন করেছেন জেলার সদর উপজেলার যাত্রাপুরের লোকজন। গতকাল রোববার সারা বাংলা কৃষক জোটের ব্যানারে সকাল ১০টায় যাত্রাপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত নদী-তীরবর্তী লোকজন আধা কিলোমিটারব্যাপী এক প্রতিবাদী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন বাংলা কৃষক জোটের সভাপতি আবদুল জব্বার, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সদস্য রহিমুদ্দিন হায়দার, শিক্ষক শাহাদত হোসেন, ব্যবসায়ী মাহফুজার রহমান, কিষানি কছিমন, জাহেরা, হামিদা প্রমুখ। তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের দাবিতে সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।