মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কেডিসি রোডে নূরানী ছাত্রীনিবাসে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রীরা। জেলা মহিলা পরিষদের উদ্যোগে সচেতন ছাত্রীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় কলেজ রোডের জনতা ব্যাংকের সামনে ছাত্রীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ৩ জুন রাতে কারমাইকেল কলেজের পাশের ওই ছাত্রীনিবাসের ছাত্রীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।