মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের শর্ত ছাড়াই ১০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধারা। একই দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক শ মুক্তিযোদ্ধা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার সিরাজুল হক, আবদুস সামাদ, মশিউর রহমান, মতিউর রহমান, এনামুল হক প্রমুখ। বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বয়স বিবেচনায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হলে তাঁদের মধ্যে বিভেদ বাড়বে। মুক্তিযোদ্ধাদের ঐক্য নষ্ট হবে।