মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল চলাকালে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ের সামনে ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমবেশ করেছেন সাংবাদিকেরা। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জিসহ নির্মল কুমার রক্ষিত, আবু জাফর খান, কাজল বরন দাস, জালাল আহমেদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা হরতালের নামে গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের লক্ষ্য করে বোমা হামলা এবং গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান