প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভি ও আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাব ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বাজার চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোরাদ হোসেন তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। ৮ জুন ঢাকায় কয়েকজন সন্ত্রাসী আরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।