মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর প্রধান কার্যালয়ের ভবন ও জমি সংরক্ষণের দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে নগরের শিববাড়ী মোড়ে শিশু ও অভিভাবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুসহ অন্যন্য শিশু এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু একাডেমীর তুলনা নেই।