মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ ডিপ্লোমা ইন প্যাশেন্ট কেয়ার নার্সদের চাকরির ক্ষেত্রে সৃষ্ট বেতন ও মর্যাদার বৈষম্য দূর করাসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা ইন প্যাশেন্ট কেয়ার নার্সেস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বৃন্দাবন চন্দ্র মোহন্ত, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বদেশ মোহন্ত, রাজন চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া সংহতি জানিয়ে বক্তৃতা করেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, চিকিৎসক মফিজুল ইসলাম প্রমুখ।