মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাসের বকেয়া পারিশ্রমিক প্রদান ও চাকরি জাতীয়করণের দাবিতে ভূমি নিবন্ধন অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের এক্সট্রা মোহরারেরা (নকলনবিশ) গতকাল সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার ব্যানারে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে পটুয়াখালীর সব উপজেলা ভূমি নিবন্ধন অধিদপ্তর কার্যালয়ের (সাব-রেজিস্ট্রার কার্যালয়) নকলনবিশেরা অংশ নেন। এ সময়ে সমাবেশে সংগঠনের জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ আমিনুল ইসলাম, বিকাশ বিশ্বাস বক্তব্য দেন।