মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃশর্তভাবে জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করাসহ ১৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল বুধবার বিকেল পাঁচটায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে ওই মানববন্ধন পালন করা হয়। বাকবিশিস বরিশাল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি শিক্ষকদের চেয়ে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্তরিকভাবে পাঠদান করালেও দীর্ঘদিনের বৈষম্য কমেনি। বাড়েনি সুযোগ-সুবিধা। বরং বেসরকারি শিক্ষকেরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে বেসরকারি শিক্ষকদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করে বৈষম্য দূর করতে হবে।