প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন ও অন্বেষণ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মাঠে গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ভূমিহীনদের দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন সংগঠন দুটির কর্মকর্তারা। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী ও ভূমিহীন সংগঠনের সভাপতি পরিমল মালো। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন। অন্বেষণের পক্ষে বক্তব্য দেন মোস্তাফিজুর কামাল, মো. আরিফ, মো. সালাম, নাসরিন প্রমুখ।