মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিস্টার্ড বেসরকারি (জাতীয়করণকৃত) প্রাথমিক বিদ্যালয়ের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলভুক্ত শিক্ষকদের বিদ্যালয়ে নিয়োগের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। প্যানেল শিক্ষক মৌসুমী আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে রাতুল তালুকদার, কল্পনা চৌধুরী, হেপী রানী রায়, সঞ্জিত দাশ, দেবাশীষ রায়, সানি রায়, এখলাছ উদ্দিন, নাজির হোসাইন প্রমুখ বক্তব্য দেন।