প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ মূল্য সংযোজন কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মিজানুর রহমানের সভাপতিত্ব ও ফাহিম চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, শিক্ষার্থী আলমগীর ফারজান, হুমায়ূন কবীর, উত্তম সরকার, প্রাচুর্য্য গোস্বামী, রাজদ্বীপ কুরী প্রমুখ।