প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জজ আদালতের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। ন্যায্য কর ব্যবস্থা প্রবর্তনের দাবি-সংবলিত পোস্টার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম ন্যায্য কর ব্যবস্থার সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে মূসক কমিয়ে আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।