মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা ও সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়া নামের দুটি সংগঠন কর্মসূচিতে সহযোগিতা করে।