মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হরতালে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে উপজেলার বাউরা ইউনিয়ন বাজারের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মানববন্ধনে বাউরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, আবদুল জব্বার ও স্থানীয় কলেজের অধ্যক্ষ আবদুল রাজ্জাক। বক্তারা ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। হরতালে দুর্বৃত্তরা ৬৯টি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।