প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জাতীয় বাজেটে সমবায় সমিতির আয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন করেছে সমবায় সমিতিগুলোর সম্মিলিত সংগঠন দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বৈশাখী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সুব্রত রোজারিও। অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ মুর্তজা আলী, বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান বাবলু রেনেতোশ কোরাইয়া প্রমুখ।