মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের প্রধান সহকারী সাফায়েত চৌধুরীকে মারধরের প্রতিবাদে গতকাল শনিবার সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বেলা ১১টায় শহরের পূর্ব মেড্ডার পৌর ডিগ্রি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মেড্ডা বাসস্ট্যান্ড, মেড্ডা বাজার, কলেজ ক্যাম্পাস ঘুরে কলেজের মাঠে এসে প্রতিবাদ সমাবেশ করে। গত বৃহস্পতিবার কলেজের ভেতরে শিপন মিয়া নামের এক বহিরাগত ব্যক্তিকে অসামাজিক কাজে বাধা দেন সাফায়েত। এ সময় সাফায়েতকে রড দিয়ে পিটিয়ে আহত করেন শিপন। সাফায়েত জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শিপনকে গ্রেপ্তার করা হয়েছে।