মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা মিলে মুক্তিযুদ্ধের পক্ষের ৮৪ জন শিক্ষক ও কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন। এর ফলে চাকরি নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। রিট আবেদন প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে।