প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শম্পা আক্তার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গজারিয়া ঘাট থেকে এলাকার কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে তদন্তকেন্দ্রের সামনে তাঁরা মানববন্ধন করেন। এ সময় শম্পার মামা মো. নাসির বলেন, শম্পার হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গত ১১ জুন শম্পা দুর্বৃত্তদের হাতে খুন হন।