মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙন থেকে বাঁধ রক্ষার দাবিতে ভোলা সদর উপজেলার চডারমাথা এলাকায় গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের কয়েক শ মানুষ বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের চডারমাথা এলাকায় মানববন্ধন করেছে। ভোলা স্বার্থরক্ষা কমিটি ও রাজাপুর-ইলিশা ভাঙন রক্ষা কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। গত পাঁচ দিনে বাঁধটির প্রায় ২৫ মিটার অংশের ব্লক ধসে পড়ায় ওই মহাসড়কসহ তিনটি ইউনিয়ন হুমকির মুখে পড়েছে। গতকাল সোমবার সোয়া ১২টার দিকে বাণিজ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পানিসম্পদমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীকে বলে তিনি দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেবেন।