মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে কালকিনি-ভুরঘাটা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ এবং কালকিনি প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কলেজ সরকারি করা না পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান বলেন, সরকারি হওয়ার প্রয়োজনীয় সব যোগ্যতা কলেজটির রয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।