মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাপ্তাহিক বড়াল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম রনোর মুক্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। সকালে উপজেলার বিহারকোল মোড় বড়াল বার্তার অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এস এম রনোর মুক্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা করেন তাঁরা। এর আগে শনিবার তাঁর পরিবারের পক্ষ থেকে মুক্তির দাবিতে বিবৃতি দেওয়া হয়। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে লোকমানপুর বাজার থেকে রনোকে গ্রেপ্তারের পরপরই বিক্ষোভ মিছিল করে স্থানীয় ব্যক্তিরা।