প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে সড়ক, নৌ ও রেলপথে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে, তাতে গোটা যোগাযোগব্যবস্থাই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। পরিবহন ব্যবস্থাপনায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। আছে সুস্পষ্ট নীতিমালা ও আইনও। তারপরও কেন দুর্ঘটনায় এত মানুষের প্রাণ ঝরছে, পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে? এসব দুর্ঘটনায় জানমালের ক্ষতির পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর দায় কে নেবে? গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এর আয়োজক নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদের সভাপতিত্বে ও চেয়ারম্যান ইবনুল সাঈদের সঞ্চালনায় কর্মসূচিতে মূল প্রবন্ধ পাঠ করেন ডব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তা সৈয়দা অনন্যা রহমান। বিজ্ঞপ্তি|