মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গার স্কুলছাত্রী মায়া ও সিলেটের রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন ‘জেগে ওঠো’ নামের একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গতকাল বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক রফিকুল কাদির, সচেতন নাগরিক কমিটির সভাপতি জালাল উদ্দিন, নিহত মায়ার বাবা জহুরুল ইসলাম, প্রতিবেশী আখতার হোসেন প্রমুখ।