মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তাসহ বাংলাদেশের সব নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী)। গতকাল রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় ডিমলা উপজেলা বাসদের সমন্বয়ক কমরেড রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন আব্বাস উদ্দিন, আহসানুল আরেফিন, জাহিনুর রহমান, রফিকুল ইসলাম, ইয়াসিন আদনান প্রমুখ। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে বক্তারা দুই দেশের মধ্যে প্রবাহিত সব নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেন।