মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় এক কলেজছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ফারদীন আকনকে (১৭) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল সোমবার কলেজের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানায়, গত রোববার বিকেলে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বামনার কলাগাছিয়া এলাকায় ফারদীন পথরোধ করে তাঁকে মারধর করে। পরে মেয়ের বাবা বাদী হয়ে ফারদীনকে আসামি করে থানায় একটি মামলা করেন। ঘটনার প্রতিবাদে গতকাল সকালে ওই মানববন্ধন করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।