মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের বিরুদ্ধে কুষ্টিয়ার স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ওই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেছেন সহ-উপাচার্য শাহিনুর রহমান। গতকাল ওই সংবাদটি ছাপা হয়। এর প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার আতাউর রহমান, সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন প্রমুখ।