প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কলেজের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থী আহমদ ইমতি মাসুম, আবু সালেহ, সিদ্দিকা জাহান প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, সম্প্রতি সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী অবসরে যান। এখন নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। কলেজের উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন থেকে আছেন সৈয়দ মহিবুল ইসলাম। তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে হবে।