মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক হিরোশিমা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এ ধরনের কলঙ্কময় অধ্যায় যেন আর সৃষ্টি না হয়, সেই প্রত্যয় মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি তাসনুবা তাহরীন প্রমুখ বক্তব্য দেন।