মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত শিশু ও নারী নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে ও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অনতিবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পরিষদের সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত প্রমুখ। কর্মসূচিতে গণজাগরণ মঞ্চ, উদীচী শিল্পী গোষ্ঠী, শিশু সুরক্ষা কমিটি একাত্মতা প্রকাশ করে।