মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নির্যাতন বন্ধ ও শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে খেলাঘর আসরের জেলা শাখার আহ্বায়ক মীর মোকছেদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাঈদ, ঢাকা মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য শাহিন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান আহম্মেদ, উপদেষ্টা মফিজুল ইসলাম খান, আজাহারুল ইসলাম ও আবুল ইসলাম শিকদার এবং সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরশেদ আলী ও সুকান্ত মিত্র মোহন। মানিকগঞ্জ প্রতিনিধি|