প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিশু অধিকার নীতিমালার কার্যকর বাস্তবায়ন’ করার দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম শিশু অধিকার বাস্তবায়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে দেশের বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতনে মৃত্যুর শিকার শিশুদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের চেয়ারপারসন আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক রহিমুল ফারুক, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা এস এম এ বকর প্রমুখ।