মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল শনিবার কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জের ব্যানারে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের কালীবাড়ির সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতি কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আফাদুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষক নেতারা অবিলম্বে তাঁদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। কিশোরগঞ্জ সংবাদদাতা ।