মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তমনা ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মানববন্ধন হয়েছে। এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধারা অংশ নেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আমীন তালুকদার, সিপিবি নেতা আনোয়ার হোসেন, প্রথম আলো বন্ধুসভার সদস্য মো. আলমগীর প্রমুখ।