প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করার প্রতিবাদে এবং ধর্ষককে গ্রেপ্তারসহ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী কর্মসংস্থান বাস্তবায়ন কমিটির সভাপতি জহুরুল হক, জেলা প্রতিবন্ধী আইন সহায়তা কমিটির সদস্য রেজাউল করিম তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। ৬ আগস্ট শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|