প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুরে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার দুপুরে সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্থানীয় অনেকে অংশ নেন। মানববন্ধনকারীদের অভিযোগ, মহম্মদপুর সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমি নিবন্ধন করতে সরকার-নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়। এ সময় তাঁরা ঘুষ-দুর্নীতির অভিযোগে সাবরেজিস্ট্রার আমিনা বেগম ও অফিস সহকারী মোতালেব হোসেন জমাদ্দারের অপসারণ ও শাস্তি দাবি করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুক্তিযোদ্ধার সন্তান বাকি মিয়া।