মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ মানববন্ধন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এতে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা প্রমুখ।