মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পটুয়াখালী শাখার উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সকালে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে বক্তব্য দেন এফপিএবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি তসলিম সিকদার, সহসভাপতি মো. জাফরউল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক খায়রুল আহসান প্রমুখ। মানববন্ধনে সমিতির প্রতিনিধি টিআইবি ও এফপিএবি পটুয়াখালী শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিস|